ফরিদপুরের চরভদ্রাসনে ইজি বাইকের চাকায় ওড়না পেচিয়ে রানু আক্তার নামের ৮০ বছরের এক বৃদ্ধা মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, উক্ত মহিলা গত সোমবার সদরপুর থানার আকোটের চর ইউনিয়নের মোল্যা ডাঙ্গী গ্রামে তার নাতনীর বিয়ে খেয়ে তার মেয়ে, মেয়ে জামাই ও নাতি-নাতনি সহ একসাথে ইজিবাইকে করে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা জেলার দোহার ধানাধীন তা নিজ বাড়ী মেঘলা যাওয়ার সময় পাশ্ববর্তি চরভদ্রাসন গার্লস্ স্কুল রোডের ঢাকা ফার্নিচার দোকানের সামনে আসলে পথিমধ্যে তার শরীরে জড়িয়ে থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেচিয়ে মাথায় প্রচন্ড্র আঘাত লাগে। এবং প্রচন্ড্র আঘাতে সাথে সাথে মহিলা অচেতন হয়ে পড়লে, সেখানে উপস্থিত স্থানীয়রা দ্রুত মহিলাকে উদ্ধার করে পাশ্ববর্তি চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে আনলে সেখানে কতর্ব্যরত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষনা করেন। জানা যায়, উক্ত বৃদ্ধা মহিলা ঢাকা জেলার দোহার উপজেলার সিরাজ মোল্যার স্ত্রী। এবং তার পরনে থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেচিয়ে শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।