চরভদ্রাসনে রোহিঙ্গা হত্যা বন্ধে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের কানাইরটেক জামে মসজিদের সামনে মেইন সড়কে শুক্রবার বাদ জুম্মা রোহিঙ্গা শরনার্থী মুসলিমদের নির্বিচারে খুন, হত্যা, ধর্ষন ও নির্যাতন বন্ধের দাবী তুলে মানবন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুসুল্লিরা। উক্ত মুসুল্লিরা রোহিঙ্গা শরনার্থীদের নিরাপদ আশ্রয়নের জন্য দেশের বর্ডার খুলে দেওয়ার জন্যে সরকারের কাছে এসময় জোর দাবী তুলেন। জানা যায়, শুক্রবার স্থানীয় মুসুল্লিরা জুম্মা শেষে মেইন সড়কে হাতে হাত ধরে প্রায় এক ঘন্টাকাল দাড়িয়ে থেকে মানবন্ধন কর্মসূচী পালন করেন। পরে তারা এক প্রতিবাদ সভা করেন। রোহিঙ্গা শরনার্থী মুসলিমদের নির্বিচারে খুন, হত্যা, ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে সভার সভাপতিত্ব করেন পার্শ্ববর্তী সমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আঃ মোমিন। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। অন্যান্যর মধ্যে এসময় আরও বক্তব্য দেন, মুফতী আবু সেলিম, মুফতী জাকারিয়া ও মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ। এ প্রতিবাদ সভাশেষে উপস্থিত মুসুল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে, উক্ত মিছিলটি চরহাজীগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকা প্রদক্ষিন করে শেষ হয়।

Comments (0)
Add Comment