চিরিরবন্দরে ইছামতি ডিগ্রী কলেজসহ বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস ও আলোচনা সভা

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে দু’উপজেলার প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে ইছামতি ডিগ্রী কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার ডিগ্রী কলেজ মাঠে মহান বিজয় দিবসের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিজয় দিবসের উপর বক্তরা বক্তব্য রাখেন রাজনৈতিক ইতিহাসের এক অতুলনীয় ঘটনার ৪৩ বছর পেরিয়ে গেল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে। বক্তব্য রাখেন সহ-অধ্যাপক আব্দুল মান্নান পাঠোয়ারী, সহ-অধ্যাপক আমানুল্লাহ, সহ-অধ্যাপক হাসান আলী, প্রভাষক মোক্তারুল আলম, প্রভাষক আতাউর রহমান, প্রদর্শক আব্দুল ছাত্তার, প্রভাষক আলহাজ্ব আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ মোতাহার আলী। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। পরে অধ্যক্ষ শহিদুল ইসলাম ইতিম দুস্থ্য গরীবদের মধ্যে খাবার বিতরণ করেন। এছাড়াও বিজয় দিবসের উপলক্ষে সরকারি বে-সরকারি বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস), যুব সমাজের যুবকেরা, গ্রামে গঞ্জে বিজয় দিবসের উপর দিনভর খেলাধূলার মধ্যে দিয়ে দিবসটিকে স্মরণ করেন।

Comments (0)
Add Comment