ছত্তিশগড়ে ‘বন্ধুকযুদ্ধে’ ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ পুলিশ সদস্য। শনিবার (১১ এপ্রিল) ছত্তিশগড়ের সুকুমা জেলার কাঙ্কেরলঙ্কা ও চিন্তাগুপফা গ্রামের দক্ষিণে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ছত্তিশগড়ের নকশাল-বিরোধী অভিযান বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজি) আর কে বিজ বলেন, বন্দুকযুদ্ধে আমরা সাত পুলিশ সদস্যকে হারিয়েছি। এছাড়া, সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন আরও ১০ পুলিশ সদস্য। বন্দুকযুদ্ধ শেষে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান এডিজি আর কি বিজ। বন্দুকযুদ্ধের ব্যাপারে বিস্তারিত জানতে প্রশ্ন করা হলে পুলিশের এডিজি বলেন, ছত্তিশগড় পুলিশের একটি বিশেষ বাহিনী অভিযানে গেলে তাদের ওপর নির্বিচারে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

Comments (0)
Add Comment