ছবিতে কারওয়ান বাজারের ‘হাসিনা মার্কেট’-এ ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে ‘হাসিনা মার্কেট’ এ রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে আগুন লাগে। এরপর দফায় দফায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট প্রচেষ্টা চালিয়ে ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, ঘটনাস্থলে দাহ্য পদার্থ ছিল, আর জায়গাটাও ভীষণ অন্ধকার, এছাড়াও পানির স্বল্পতাও ছিল। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে। এর আগে সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ছবিতে কারওয়ান বাজারের ‘হাসিনা মার্কেট’ এ অগ্নিকান্ড:

অগ্নিকান্ডের সময় লেলিহান শিখা অনেক উঁচুতে উঠে যায়। অনেক দূর থেকেও তা দেখা যায়।
জ্বলছে কাওরান বাজারের হাসিনা মার্কেট। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
জ্বলছে কাওরান বাজারের হাসিনা মার্কেট। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
জ্বলছে কাওরান বাজারের হাসিনা মার্কেট।
আগুন নিয়ন্ত্রণে করতে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। ফায়ারসার্ভিসের মোট ২৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
আগুন নিয়ন্ত্রণে করতে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। ফায়ারসার্ভিসের মোট ২৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
Comments (0)
Add Comment