ছাত্রীনিবাসে হামলার ঘটনায় রংপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি: রংপুর ছাত্রীনিবাসে ও হোটেলে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শহরের লালবাগ এলাকার ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে খামার এলাকা থেকে কারমাইকেল কলেজ গেট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে য়ায়।
যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।

মঙ্গলবার ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একদল মুসল্লি ৭টি বেসরকারি ছাত্রীনিবাসসহ হোটেল রেষ্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল ভাংচুর ও লুটপাট করে।

এর প্রতিবাদে দায়ীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে লালবাগ এলাকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, লালবাগ কেডিসি এলাকায় মসজিদ সংলগ্ন কবরস্থানে ছাত্রীনিবাসের দুগর্ন্ধযুক্ত পানি পড়া বন্ধ করার কথা বলে মসজিদের মাইকের মাধ্যমে সাধারণ মানুষদের উত্তেজিত করে মঙ্গলবার সকালে ওই এলাকার ৭টি বেসরকারি ছাত্রীনিবাসে হামলা চালিয়ে ব্যাপক তান্ডব চালানো হয়।

এতে ১০ ছাত্রী আহত হন। এ সময় একটি হোটেলসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় দায়ীদের গ্রেফতার না করা পর্যন্ত লালবাগ এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে দায়ীদের গ্রেফতার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ২ দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত করেন।

পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

Comments (0)
Add Comment