রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, দীর্ঘ ৬৮ বছরের অমীমাংসিত স্থল সীমানা জটিলতা নিরসনের পর ছিটমহল বিনিময় দুই-দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, আজ রাতে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, দীর্ঘ ৬৮ বছর পর তারা তাদের পরিচয়, নির্দিষ্ট ভূখন্ডে বসবাসের সুযোগ এবং প্রিয় মাতৃভূমির জাতীয় পতাকা ও মানচিত্র পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার সরকার সে ধরনের ব্যবস্থাই গ্রহণ করবে।
১৯৭৪ সালের ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ মধ্য রাতে বাংলাদেশ ও ভারত ছিটমহল বিনিময় করতে যাচ্ছে।
বাংলাদেশেরপত্র/এডি/এ