তিহার জেলে ছুরিকাহত ভারতের সাবেক পেসার এস শ্রীশান্ত। এমনটাই দাবি করেছে শ্রীশান্তের পরিবার। ২০১৩ সালে আইপিএল স্পষ্ট ফিক্সং কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর বেশ কিছুদিন শ্রীঘরে ছিলেন তিনি। আর তখনই তার উপর হামলা হয়? আপাতত দিল্লি আদালতে ট্রায়াল চলছে এই ক্রিকেটারের? শ্রীশান্তের ভগ্নীপতী তথা দক্ষিণ ভারতের জনপ্রিয় গায়ক মধু বালাকৃষ্ণান সংবাদমাধ্যমকে বলেন, ‘২০১৩ সালের মে মাসে ২৬ দিন তিহার জেলে বন্দি ছিলেন শ্রীশান্ত। সে সময় একদিন জেল চত্বরের মধ্যে হাঁটাহাঁটি করছিল ও? তখনই হঠাৎ একজন দাগি আসামি এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে? এবং একটি ধারালো ছুরি নিয়ে ওর হাতে আঘাত করে? পরে অবশ্য জেল কর্মীরা ওই কয়েদির হাত থেকে শ্রীশান্তকে রক্ষা করে?’ বালাকৃষ্ণান অবশ্য জানিয়েছিন, এই বিষয়টি নিয়ে বেশি জলঘোলা চান না তারা?