জঙ্গিহামলা-সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুন্সীগঞ্জে বিক্ষোভ

শুভ ঘোষ, মুন্সীগঞ্জ: দেশজুড়ে জঙ্গিহামলা, গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেস করেছে জেলা আওয়ামীলীগের একাশ। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মৃণাল কান্তির বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের জেলা সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন, ৯ নং কাউন্সিলর হাজী মোঃ জাকির হোসেন, জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুবক্কর সিদ্দিক মিথুন, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নোমান,জেলা তরুনলীগের সভাপতি মৃদুল দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, যুবলীগ নেতা ও পঞ্চসার ইউপি সদস্য জাহিদুল হাসান জাহিদ, ছাত্রলীগ নেতা আপন দাস, জেলা তরুনলীগ সাংগঠকিন সম্পাদক আল সাঈদ সুমন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
জঙ্গি হামলায় নিরহ মানুষকে হত্যার তীব্র নিন্দ জানিয়ে মানববন্ধন কারীরা দেশে অবস্থান নেয়া জঙ্গিদের উৎখাত করার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং যার যার স্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দেন।

Comments (0)
Add Comment