শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গেণ্ডা মহল্লার মোল্লা মার্কেটের পাশে আনোয়ার মোল্লার বাড়িটি ঘেরাও করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম জানান, জঙ্গি আস্তানা সন্দেহে পৌরসভার নামা গেণ্ডা মহল্লার আনোয়ার মোল্লার বাড়িটি ঘেরাও করা হয়েছে। এখনো অভিযান শুরু করা হয়নি। কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে।