শনিবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে, সকাল পৌনে ১১টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্ব ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিজান রেস্তোরাঁ প্রাঙ্গনে নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পমাল্য অর্পন করেন।
আজকের দিনটি দেশ ও জাতির জন্য কালো অধ্যায় মন্তব্য করে রিজভী বলেন, ‘দেশ-বিদেশের এতগুলো মানুষ উগ্রবাদী জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত হওয়া এটি নিঃসন্দেহে আমাদের সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের অগ্রগতির পথে তারা কলঙ্ক তিলক এঁকে দিয়েছিলো। আমরা আশা করেছিলাম এ ব্যাপারে একটা সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের। কিন্তু ক্ষমতাসীনদের দিকে থেকে এই ধরনের কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি। ’
তিনি আরও বলেন, ‘এটি কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। এটি হচ্ছে জাতির সামগ্রিক পদক্ষেপের একটি বিষয়। আমরা মনে করি, সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে।
বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, জাসাসের রফিকুল ইসলাম তালুকদার, শায়রুল কবির খান ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মামুন।