চীনে ৬ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় কুংফু তারকা জ্যাকি চ্যানের ছেলে জেইসি চ্যান। মাদক রাখার দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। গত কাল চ্যান ও তার কোম্পানি একটি সংবাদ সম্মেলন করেন এবং প্রকাশ্যে সেখানে জনগণের কাছে ক্ষমা চান চ্যান। তিনিও বলেন, “একজন সেলিব্রিটি হিসাবে আমার এই কাজটি করা ভুল হয়েছে। এটা খুব খারাপ প্রভাব ফেলেছে সমাজের উপর। আমি জানি, যাঁরা আমাকে সাপট করতো তাদের বিশ্বাস আমি ভেঙেছি। আর এইজন্য আমি দু:খিত”। আগস্ট মাসে বেইজিংয়ে জেইসি চ্যানের বাড়িতে ১০০ গ্রাম মারিজুয়ানা রাখার অভিযোগে জেইসিকে গ্রেপ্তার করা হয়। তবে নিজে মুখেই দোষ স্বীকার করে নিয়েছিলেন জ্যাইসি। আর তারপর জানুয়ারি মাসে তাকে কারাদন্ডাদেশ দেওয়া হয়। ইতোমধ্যে কারাগারে ৫ মাস কাটিয়েছেন তিনি।