নীলফামারী প্রতিনিধি– নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের শুন্য হয়ে যাওয়া ভাইস চেয়ারম্যান পদের তফসিল ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধায় নির্বাচন অফিস থেকে পাওয়া তফসিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। তফসিলে ৯ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন। ১০ ফেব্রুয়ারি যাচাই বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহনের তারিখ ৬ মার্চ।
উল্লেখ যে, গত পৌরসভা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আব্দুল ওয়াহেদ বাহাদুর ইস্তফা দিয়ে মেয়র পদে নির্বাচন করায় পদটি শুন্য হয়।