‘জলি এলএলবি ২’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার চরিত্রটি একজন আইনজীবীর, যিনি নিজের পেশার সম্পর্কে খুবই অনভিজ্ঞ।
সুভাষ কাপুরের পরিচালনায় ‘জলি এলএলবি ২’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। এতে আরও অভিনয় করেছেন আনু কাপুর ও হুমা কোরেশী।