জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে সমজিদের খতিব অধ্যাপক জালালুদ্দিন আল কাদেরী। বিকল্প ইমাম হিসেবে নিয়োজিত থাকবেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিযানুর রহমান।