পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন গাজী রাকায়েত। এছাড়া ’মৃত্তিকা মায়া’য় প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিতাস জিয়া। শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে যৌথভাবে ‘দেবদাস’ চলচ্চিত্রের জন্য মৌসুমী ও ‘মৃত্তিকা মায়া’র জন্য শর্মিমালা। এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম আসাদ ও অপর্ণা। তারাও ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন। ‘মৃত্তিকা মায়া’য় খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন মামুনুর রশীদ। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে যৌথভাবে একে আজাদ ও শওকত আলী ইমন মনেনিত হয়েছেন। একে আজাদ ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন।
শ্রেষ্ঠ কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাবেন স্বয়ং পরিচালক গাজী রাকায়েত। এছাড়া শ্রেষ্ঠ সম্পাদক মো: শরিফুল ইসলাম রাসেল, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম গুহ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল, শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ওয়াহিদা মল্লিক জলি, শ্রেষ্ঠ মেকআপম্যান আলী বাবুল পুরস্কার পাচ্ছেন ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ এর জন্য আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী।
শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে ‘একই বৃত্তে’ অভিনয়ের জন্য স্বচ্ছ ও বিশেষ শাখায় ‘অন্তর্ধান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অহিদা সাবরীন মনোনিত হয়েছেন। শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ‘দেবদাস’ চলচ্চিত্রে গানের জন্য যৌথভাবে মনোনিত হয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার বিভাগে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী চলচ্চিত্রের জন্য কবির বকুল ও কৌশিক হোসেন তাপস মনোনিত হয়েছেন।
আগামী ৪ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রদানের তারিখ চূড়ান্ত হয়েছে বলে বিএফডিসি সূত্রে জানা গেছে। এবারের অনুষ্ঠান অয়োজন করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও মনোনিতদের হাতে পুরস্কার তুলে দেবেন।