শনিবার ইডেন মহিলা কলেজে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত নিশ্চিতকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ১০০ নম্বরের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ ছিল। পরে ২০ নম্বরের ইনকোর্স যোগ করে লিখিত পরীক্ষা ৮০ নম্বর করা হয়, যার সময় বরাদ্দ করা হয়েছিল চার ঘণ্টা। সমপ্রতি আবার এই পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এই পরিস্থিতিতে আজ উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানালেন।