জাপানের জনসংখ্যা ১৫ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে এবং এ নিয়ে উপুর্যপরি চতুর্থ বছরের মতো দেশটি জনসংখ্যা হ্রাসের ধারা অব্যাহত রইল। দেশটির প্রতি চার জনের মধ্যে একের অধিক ব্যক্তির বয়স ৬৫ বা তারচেয়ে বেশি। জাপানের সরকারি হিসাব থেকে এ সব তথ্য উঠে এসেছে। এ হিসাবে বলা হয়েছে, গত বছরের ১ অক্টোবর ০.১৭ শতাংশ অর্থাৎ দুই লাখ ১৫ হাজার কমে দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কেটি ৭০ লাখ ৮৩ হাজার। ২০৬০ সালের মধ্যে জাপানের জনসংখ্যা হ্রাস পেয়ে আট কোটি ৬৭ লাখে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এ ছাড়া, এ জনসংখ্যার ৪০ শতাংশই হবে ৬৫ বছর বয়সি বা তার চেয়ে বেশি।