জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন

আশুলিয়া প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতরোববার ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে দিনব্যাপী , সুষ্ঠ পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহন চলে।নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও সম্মিলিত শিক্ষক সমাজ নামের দুটি প্যানেলের ৩৩জন করে ৬৬ জন ও স্বতন্ত্র প্রার্থী ৮জন মোট ৭৪ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন ৩৩টি পদের বিপরীতে।নির্বাচনে ৪৯৬ জন শিক্ষকের মধ্যে ৪৭৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহন শেষে রাতে প্রশাসনিক ভবনে ভোটের ফলাফল ঘোষণা করেন রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিক।ফলাফলে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ২৫ টি পদ পেয়ে বিজয়ী হয়। আর সম্মিলিত শিক্ষক সমাজ পেয়েছে ৮টি পদ।এবংসর্বোচ্চ ২৮১ ভোট পেয়েছেন অধ্যাপক এ এ মামুন আর সর্বনি¤œ ১৯৮ ভোট পেয়েছেন অধ্যাপক মাহাবুব কবির।

Uncategorized
Comments (0)
Add Comment