বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে ইমানুয়েল কনেভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, বলেন, আইন অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে আমরা চাই, সে নির্বাচন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো সুষ্ঠু হবে।
বিএনপি সম্পর্কে তিনি বলেন, আমি মনে করি, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক না জোট করে নির্বাচন করবে তা এখনও সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা চাই, তিনশো আসনেই জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নিক।