কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৫ গ্রাম গাঁজাসহ আনিসুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হলে আদালত আনিসুর রহমাকে এক বছরের সাজা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক শাহানাজ পারভিন জানান, মাদকসেবন ও বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ৭ (ক) ধারায় আনিসুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।