ঝিনাইদহের মহেশপুরে ৩টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পুড়োপাড়া বাজারের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
মহেশপুর থানার এসআই ফরিদ আহমেদ জানান, বাজারের পাশে লাল কসটেপ দিয়ে জড়ানো ৩টি বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, এগুলো বোমা কিনা তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে বাজারে আতংক সৃষ্টির জন্য কে বা করা এগুলো রেখে গেছে।

Comments (0)
Add Comment