ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপায় তাসীম (৪) নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩টার সময় খাল-ফলিয়া এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়,উপজেলার ১৪নং দুধসর ইউনিয়নের খাল-ফলিয়া গ্রামের মিল্টন জোয়াদ্দারের ছেলে তাসীম শুক্রবার বিকালে বাড়ীর পাশে পুকুরে ডুবে যায়।

তাসীম এর মা জানান,দুপুরে আমি নামাজ পড়তে বসলে সে সুযোগে তাসীম পুকুরের পানিতে নেমে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কত্বর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments (0)
Add Comment