জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। গত কাল বৃহ¯পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কাঞ্জিলাল জানান, দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত শহরের কেপি বসু সড়কস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্যালয়টির চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা স্থান ত্যাগ করলে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।