ঝিনাইদহ শহরের চান্দা সিনেমা হলের পাশে নির্মানাধীন বাড়ির দেয়াল ধ্বসে জরিপ বিশ্বাস (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে। সে যশোর জেলার বড়খুদরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, জেলা শহরের চান্দা সিনেমা হলের পাশে জনৈক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে ইটের খুয়া ভাংছিল নির্মাণ শ্রমিক জরিপ বিশ্বাস। এসময় পাশের দেয়ালটি ধ্বসে তার উপর পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে সে মারা যায়। তিনি আরো জানান, লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে পাঠানো হবে।