ঝিনাইদহে নদী থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে কোমেলা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কোমেলা খাতুন সদর উপজেলার খাজুরা গাংপাড়ার মন্টু আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় সে। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোজাখুজির এক পর্যায়ে শুক্রবার সকালে শহরের আরাপপুর পশ্চিমপাড়ারার বুড়ির বাগান ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, কোমেলা নামে একজনের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment