নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। রবিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশ দলের একাদশে দুটো পরিবর্তন এসেছে। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুন ও আরফাত সানির। তাদের জায়গায় দলে ফিরেছেন নাসির হোসেন ও আবু হায়দার রনি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশ নিয়েই খেলছে ভারত। আরব আমিরাত ম্যাচে সুযোগ পাওয়া হরভজন, ভুবনেশ্বর আর নেগি একাদশের বাইরে।