স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ড-বধের পর উইন্ডিজকে কাঁপিয়ে বাংলাদেশকে সতর্কবার্তা পাঠিয়েছে ‘পুঁচকে’ স্কটল্যান্ড। এবার প্রতিপক্ষের বিপক্ষে বড় রানের ইনিংস গড়ে মাশরাফি মুর্তজা বাহিনীকে কি হুমকি দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ এশিয়ান প্রতিবেশী আফগানিস্তানও? শুক্রবার তিনশোর্ধ্ব রানের ইনিংস গড়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিজেদের আÍবিশ্বাসের পালে হাওয়া লাগিয়েছে মোহাম্মদ নবি ব্রিগেড। বিশ্বকাপ মাঠে গড়ানোর এক দিন আগে মেলবোর্নের জাঙ্কশন ওভালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। এর জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দশ বল বাকি থাকতে ৪৮.২ ওভারে ২৯৪ রানে অলআউট হয়েছে আমিরাত শাহী। তারা আফগানদের কাছে হার মানে ১৪ রানের ব্যবধানে। মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করা আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সামিউল্লাহ শেনওয়ারি (৫৮), নাজিবুল্লাহ জাদরান (৪৬), মিরওয়াইস আশরাফ (৩৪), আজগর স্ট্যানিগজাই (৩৩) ও মোহাম্মদ নবি (৩০)। বল হাতে আমিরাতের পক্ষে চার উইকেট নেন আমজাদ জাভেদ। এরপর লক্ষ্য তাড়ায় আরব আমিরাতের পক্ষে সবচেয়ে উজ্জল ছিলেন খুররম খান। ৮৬ রান এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান এসেছে কৃষ্ণ চন্দ্রের ব্যাট থেকে। আফগানিস্তানের আফতাব আলম দলের পক্ষে তিনটি উইকেট নেন। দুটি উইকেট পান মোহাম্মদ নবি। প্রসঙ্গত, ১৮ ফেব্র“য়ারি এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ।