ঠাকুরগাঁওয়ে আইনজীবিদের কাছে ক্ষমা চাইলেন পুলিশ সুপার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমান ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমদের কাছে লাঞ্ছিত হওয়ার পর অবশেষে আইনজীবিদের তোপের মুখে ক্ষমা চাইলেন । রবিবার দুপুরে জেলা আইনজীবি সমিতির সভা কক্ষে এক সমঝোতার মাধ্যমে পুলিশ সুপার কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় দু:খ প্রকাশ করেছেন বলে আইনজীবিরা জানিয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সুপার ফারহাত আহমদের কাছে একটি মামলার বিষয়ে জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক পর্যায়ে পুলিশ সুপার অকথ্য ভাষায় গালি গালাজ করে ও রুম থেকে বের করে দেয়। পরে ওই আইনজীবি তাৎক্ষনিক ভাবে জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করলে জরুরি সভার ডাক দেওয়া হয়। পরে ওই সভার সিদ্ধান্ত মতে প্রতিবাদ সভা, মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়। কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে জেলা আইনজীবি সমিতির সাধারণ সভার আহবান করা হয়। সভা শেষে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জেলা আইনজীবি সমিতির কক্ষে এসে চা চক্রে যোগ দেয়। এ সময় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমানের কাছে দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন বলে একটি নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে।
জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমান জানান, যেহেতু পুলিশ সুপারের সাথে ভুল বুঝাবুঝি হয়েছিল। তাই আমি আমার আইনজীবিদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা করেছি। এসপি সাহেব ওই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।
পুলিশ সুপার ফারহাত আহম্মেদদের কাছে এ বিষয়ে জানতে চাইলে একাধিক বার ফোন করেও ফোন রিসিভ করেননি।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, যেহেতু অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটেছিল তাই কয়েকজনের উদ্যোগে বিষয়টি সমঝোতা করা হয়েছে।

Comments (0)
Add Comment