ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৭, স্বতন্ত্র ৩ প্রার্থী নির্বাচিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীংশকৈল উপজেলার ৫টি ও হরিপুর উপজেলার ৬টিসহ মোট ১১টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাওয়া ১০টির ফলাফলে বিএনপি ভরাডুবি হয়েছে। আওয়ামী লীগের মোট ৭ জন প্রার্থী বিজয়ী এবং স্বতন্ত্র ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। একটির ফলাফল পাওয়া যায়নি।
রাণীংশকৈল উপজেলার ৫টির মধ্যে আওয়ামী লীগ ৩টি স্বতন্ত্র ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী আওয়ামী লীগের তিন প্রার্থী হলেন- ১নং ধর্মগড় ইউনিয়নে সফিকুল ইসলাম মুকুল, ৪নং লেহেম্বা ইউনিয়নে আবুল কামাল আজাদ, ৬নং কাশিপুর ইউনিয়নে আব্দুর রউফ। স্বতন্ত্র ২নং নেকমরদ এনামুল হক ও ৭নং রাতোর আব্দুর রহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
অপরদিকে হরিপুর ৬টি ইউনিয়নে ৪টিতে আওয়ামী লীগের প্রাথী বিজয়ী হয়েছেন। ১টিতে স্বতন্ত্র। আর একটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।
বিজয়ী আওয়ামী লীগের ৪ প্রার্থী হলেন ১নং গেদুরা আব্দুল হামিদ, ২নং আমগাঁও শামসুল হুদা তালুকদার, ৪নং ডাঙ্গীপাড়া মনিরুজ্জামান মনি, ৬নং ভাতুড়িয়া শাহজাহান আলী। স্বতন্ত্র ৫নং হরিপুর আতাউর রহমাান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

Comments (0)
Add Comment