পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ নিয়ে যখন ইতিবাচক কথা চলছে, তখন পরিস্থিতি অশান্ত করে তুলতেই বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র শেষ করে দেওয়া হবে জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।