ডিজাইনার সোনম কাপুর!

বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরকে অনেকেই তাদের স্টাইল আইকন মনে করে থাকেন। আর করবেন নাই বা কেন, এই স্টাইল ডিভার পোশাকের ডিজাইনগুলোও হয় দারুণ আকর্ষণীয় যার অনেকগুলো তিনি নিজেই করেছেন। তবে বলিউডের এই অভিনেত্রী এখন তার ছোট বোন রিয়া কাপুরের সঙ্গে মিলে নিজেদেরই একটি ফ্যাশন লাইন চালু করতে যাচ্ছেন। সোনম কাপুর ছোট বোন রিয়ার সঙ্গে ডিজাইনার রুপে হাজির হতে যাচ্ছেন এই বছরেরই সেপ্টেম্বর মাসে। ‘রিয়াসন’ নামের এই ব্র্যান্ডটিতে তাদের দুই বোন ছাড়াও আরও কয়েকজন ফ্যাশন ডিজাইনার পোশাকের ডিজাইন করবেন।

Comments (0)
Add Comment