স্পোর্টস ডেস্ক:
অনেকদিন ধরেই টানা ফর্মে তিনি। ক্রিকেটের সকল ফরমেটেই। তার নাম এবিডি ভিলিয়ার্স। টানা দুই বারের মতো নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকান বর্ষসেরা ক্রিকেটার। শুধু কি তাই? ৯টি পুরস্কারের ৫টিই জিতে নেন এ ভয়ঙ্কর ব্যাটসম্যান। বর্ষসেরা ক্রিরকটারের সঙ্গে ভিলিয়ার্সের বাকি ৪টি পুরস্কার হলো- বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, ক্রিকেটারর্স ক্রিকেটার অব দ্য ইয়ার, এস এ ফ্যানস ক্রিকেটার অব দ্য ইয়ার এবং সো গুড অ্যাওয়ার্ড। টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন হাশিম আমলা। ২০১০ সালে একাই ৫টি পুরস্কার জিতেছিল আমলা।