ডোমারে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

সুমন মুখার্জী, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সোয়েটার গামের্ন্টস ফ্যাক্টরির প্রায় ২০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। অাজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড মাদ্রাসাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সোয়েটার ফ্যাক্টরির ১০০টি মেশিন ও ৫ হাজার সোয়েটার পুড়ে ছাই হয়ে গেছে। এসবের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

ডোমার থানার এসআই নজরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment