রেলওয়ে সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভায় পৌলী রেল সেতুর দক্ষিণ অংশের ২০ ফুটের মতো জায়গায় মাটি সরে গেছে বন্যার কারণে। এখন রেল যোগাযোগে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।
যত দ্রুত সম্ভব লাইন মেরামত শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান।