সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ২৬ শিক্ষার্থীর অভিভাবকের করা লিভ টু আপিলের শুনানি শেষে তা খারিজ করে দেয়।
এদিকে আজ সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনলাইনের মাধ্যমে এ ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারিত হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।