স্থানীয় সময় শনিবার দুপুর ৩ টা ২৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২টা ২৭মিনিট) দেশটির উত্তরে উগান্ডা এবং রুয়ান্ডা সীমান্তের কাছাকাছি লেক ভিক্টোরিয়ার কাছে এ ভূমিকম্প হয়। কেনিয়ার পশ্চিমাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভূমিকম্প পরবর্তী ছবিতে বুকোবা শহরের ব্যাপক ধ্বংসস্তুপ দেখা গেছে। শহরটিতে ৭০ হাজারেরও বেশি মানুষের বাস। সবচে বেশি মানুষ হতাহত হওয়ার খবর এসেছে এখান থেকেই।