তারেক জিয়ার সাজা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে যুবদলের সমাবেশ

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক সাজা দেওয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সহ-সভাপতি জিয়াউল হক বিপ্লব ও পৌর-যুবদলের,সিনিয়ার সভাপতি মুনসুর আহম্মদ ,সাধারন সম্পাদক সৌরভ হোসেন ভুলু।
এসময় বক্তারা, বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মিথ্যা মামলার রায় প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে উচ্চ আদালত।

Comments (0)
Add Comment