তালেবান নেতা মোল্লা ওমর দুই বছরের বেশি আগে করাচিতে মারা গেছেন- এমন খবর প্রকাশিত হওয়ার একদিন পর মোল্লা আখতার মানসুরকে নতুন নেতা হিসেবে নির্বাচন করা হল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে এ খবর দিয়েছেন। আফগানিস্তানে তালেবান শাসন আমলে বিমানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মোল্লা আখতার।
ওই তালেবান নেতা আরো বলেন, খলিফা নামে পরিচিত হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে আফগান তালেবানের উপ প্রধান হিসেবে নির্বাচন করেছে এ পরিষদ। অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেয় নি তালেবান। কিন্তু শিগগিরই এ নিয়ে ঘোষণা আসছে বলেও জানিয়েছেন এ তালেবান নেতা।
বাংলাদেশেরপত্র/এডি/পি