এর আগে থেকে দলের আরো কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের বাইরে অবস্থান করতে থাকেন। ভেতরে ঢোকার পর শাহীন বলেন, বিএনপির পক্ষ থেকে কার্যালয়ে গেইটে যে তালা লাগানো ছিলো সেটা আর দেখা যায়নি। তাই নতুন তালা কেটে ভেতরে প্রবেশ করতে হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির কার্যালয় বন্ধ করার পর থেকে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেয়া হয়।