সেলেনার সঙ্গে কোকাকোলা ও প্যানটিনের এমন একটা মোটা টাকার চুক্তি হয়েছে, তাতে একটা বিজ্ঞাপন পোস্ট করলেই ওই রেকর্ড পরিমাণ অর্থ ঢুকে যাবে সেলেনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আসলে টিভি, সংবাদপত্র, হোর্ডিং ছাপিয়ে এখন ইউরোপ-মার্কিন মুলুকে সেলেবদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিজ্ঞাপনটা অনেক বেসি কার্যকর হচ্ছে। কারণ আম জনতা এখন টিভি, সংবাদপত্রের চেয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অনেক বেসি সময় কাটাচ্ছে। সেলেবদের একটা পোস্ট আম জনতার ক্রয় নির্ধারণে ব্যাপক ভূমিকা নিচ্ছে। আর তাই সেলেনা, কেটি পেরি, জাস্টিন বিবার, লিওনার্দো দ্য ক্যাপ্রিও-রা তাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে মোটা টাকা রোজগার করছেন।