টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, কার্লভ অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এক অস্ত্রধারী পেছন থেকে তাকে গুলি করে এবং রুশ রাষ্ট্রদূত মেঝেতে লুটিয়ে পড়েন।
বিবিসির তথ্য অনুযায়ী, গুলি করার পর অস্ত্রধারী তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন- “আলেপ্পোর কথা মনে রেখ, সিরিয়ার কথা মনে রেখ।”
আঙ্কারায় স্থানীয় মেয়র জানিয়েছেন, এ হামালায় জড়িত অস্ত্রধারী তুরস্কের একজন পুলিশ। এ হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।