দ’আফ্রিকার বিপক্ষে টাইগারদের টি২০ দল ঘোষণা

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তালিকা প্রকাশ করেছে।

টি-২০ সিরিজে অধিনায়ক থাকছেন মাশরাফি। এদিকে ইনজুরির কারণে টি-২০ দলে জায়গা হয়নি পেসার তাসকিন হোসেনের। তবে দলে ফিরেছেন অফ-স্পিনার সোহাগ গাজী। দলে ডাক পেয়েছেন জুবায়ের হোসেন লিখন।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হবে ৫ জুলাই। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ৭ জুলাই। দুটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৪ সদস্যের দলে ডাক পাওয়া অপর খেলোয়াড়রা হলেন- তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, ‍মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

Comments (0)
Add Comment