শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে গণভবন থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরকারপ্রধানরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত এর আগে একসঙ্গে কাজ করে বেশকিছু বিষয়ে সফল হয়েছে। আশা করছি, এই স্যাটেলাইট উৎক্ষেপণেও আমরা সফল হবো। আমি বিশ্বাস করি, এই স্যাটেলাইট এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে।