দলে ফিরতে মেসিকে অনুরোধ আর্জেন্টাইন রাষ্ট্রপতির

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই মেসিকে ফেরাতে চাইছেন অনেকেই। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই মেসিকে ফেরাতে চাইছেন অনেকেই। ম্যারাডোনার পর মেসিকে ফেরাতে তার সঙ্গেই কথা বলেছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতি মরিসিও মাসরি।
মেসিকে অবসরের সিদ্ধান্ত থেকে সড়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে মাসরির এক মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রপতি মেসিকে ডেকে বলেছেন তাকে নিয়ে তিনি কতটা গর্বিত। একইসঙ্গে সমালোচকদের কথা না শোনারও অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের ফাইনাল শেষে সোমবার সন্ধ্যায় মেসির নেতৃত্বে আর্জেন্টাইন দল বুয়েন্স আয়ার্সে পৌঁছেছে। এ সময় বিমানবন্দরে টেলিভিশন ক্যামেরাগুলোর আকর্ষণ ছিল কোচ জেরার্ডো মার্টিনোর দিকে। তবে এসময় খেলোয়াড়রা গণমাধ্যমের সামনে কোনও কথা বলতে রাজি হয়নি। এমনকি মেসির জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের পর থেকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সামনে জড়ো হয়েছেন অনেক আর্জেন্টাইন ভক্ত।

Comments (0)
Add Comment