দশমিনা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় “দশমিনা রিপোর্টার্স ইউনিটির” আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
গতকাল আয়োজিত উক্ত অনুষ্ঠানে ফয়েজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো. ফকরুজ্জামান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন, দশমিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. শামীম খান, কোষাধ্যক্ষ সঞ্জয় ব্যানার্জী, অন্যান্য সদস্যবৃন্দ ও মো. মিজানুর রহমান তিতাস প্রমুখ। সভায় খুলনার বালু হত্যা থেকে শুরু করে দৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমান মিজান পর্যন্ত যত সাংবাদিককে গুম, খুন, হত্যা, নির্যাতন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এবং আর যেন কোন সাংবাদিককে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের রোষানলে পড়ে গুম, খুন, হত্যা, নির্যাতন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির শিকার হতে না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর অনুরোধ করা হয়।