দশমিনা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) ও জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশমিনা মাধ্যমিক বিদ্যালয়ের গোলাম মাওলা রনি হলরুমে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর সভাপতি মো. শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. ফকরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি কাজী আবুল কালাম প্রমুখ।