দায়িত্বভার গ্রহণ করলেন রংপুরের নতুন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার

রংপুর :  রংপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে  দায়িত্বভার গ্রহণ করেছেন মো. রাহাত আনোয়ার।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিদের্শে বৃহস্প্রতিবার বিকাল ৩ টায় আগের জেলা প্রশাসক মো. ফরিদ আহম্মেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বিসিএসে ১৩ তম ব্যাচে উত্তীর্ণ। রংপুর জেলা প্রশাসক হিসেবে যোগ দেয়ার আগে তিনি মাগুরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মো. রাহাত আনোয়ার ১৯৬৫ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মৃত : আনোয়ারুল কবীর ও মাতার নাম রওশনারা বাণু।

 

Comments (0)
Add Comment