পার্বতীপুর প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে পরিবেশ রক্ষা সমবায় সমিতির উদ্যেগে ৫৬ একর জমিতে বৃক্ষ রোপন কর্মসূচী। গত বুধবার বিকেল ৫ টায় দিনাজপুরের মধ্যেপাড়া রেঞ্জ এর আওতায় ভবানিপুর বিটের শিবনগর ইউনিয়নে পরিবেশ রক্ষা সমবায় সমিতির উদ্যেগে বন-বিভাগের অনুমতি ক্রমে ৫৬ একর জমিতে বিভিন্ন জাতের বনজ গাছ রোপন করা হয়। ৫৬ একর জমিতে ইউক্যালেকটস, মেহগণী, আকাশ মনি, লেবুর গাছ, আম গাছ, লাগানো হচ্ছে। এতে সমিতির প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা ব্যয় করে গাছ লাগানো হচ্ছে। পরিবেশ রক্ষা সমবায় সমিতি গঠন হওয়ার পর তারা বন-বিভাগের সাথে চুক্তি সাপেক্ষে এই বিশাল জমির মধ্য বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছেন। উক্ত সমিতিতে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন মোঃ আশরাফুল হক(সভাপতি), মোঃ রেজাওল হক (সহ-সভাপতি), মোঃ আনোয়ার হোসেন(সম্পাদক), মোঃ রুহুল আমিন(সহ-সাধারণ সম্পাদক), মোঃ নাফিকুল হক (কোষাদক্ষ), মোঃ নজরুল কবির(আহ্বাক) ও মোঃ সাদেকুল ইসলাম (সচিব), শ্রী বিনয় চন্দ্র (সদস্য), গুড়কু (সদস্য)। বৃক্ষ রোপন প্রকল্পটি বাস্তবায়নে পরিবেশ রক্ষা সমবায় সমিতি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। তারা মনে করছেন, লেবুর চারা লাগিয়ে বছরে লক্ষাধিক টাকার লেবু বিক্রয় করে আয় করা সম্ভব হবে। বাকী বৃক্ষগুলি ১৫ বছর পর সুফল ভোগিরা সুফল পাবে বাকী অংশ সরকার পাবে। দিনাজপুরের মধ্য এই বড় একটি প্রকল্প বেসরকারি সংস্থা পরিবেশ রক্ষা সমবায় সমিতি বৃক্ষ রোপন কর্মসূচীটি হাতে নিয়েছেন।
বাংলাদেশেরপত্র/এডি/এ