রাসেল হাসান, হাকিমপুর প্রতিনিধি :
দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি থেকে ভারতীয় নেশাজাতীয় কুপিজেসিক এ্যমপোল ৯৫ পিছ সহ বাবুল মন্ডল (২২) নামের যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। বাবুল মন্ডল নওগাঁ জেলা সদরের ইদুর বটতলি গ্রামের মৃত শুকুর মন্ডলের ছেলে।
বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, দুপুরে সীমান্তের চুড়িপট্টি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল এসময় বিজিবি সদস্য তাকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ভারতীয় নেশাজাতীয় কুপিজেসিক এ্যমপোল ৯৫ পিছ উদ্ধার করা হয়েছে। তাকে মালামালসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।